আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযান
চট্টগ্রামের আনোয়ারায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ দই এবং রসমালাই বিক্রির অপরাধে এক দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (৬ নভেম্বর) বিকাল উপজেলার ছত্রার হাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমদের নেতৃত্বে সহকারি ভূমি কমিশনার সাইদুজ্জামানকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়দ আহমেদ বলেন, ছত্তারহাট বাজারে বেশ কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ দই এবং রসমালাই বিক্রি করছে। অধিকাংশ ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন করছে না। মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয় এবং এক দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন