চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬১১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪
ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬১১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৬৫ এবং উপজেলা পর্যায়ে ১৪৬ জন। একই সময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৩৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬১১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬২ হাজার ২০০ জন। এর মধ্যে নগরে ৪৮,২৯৫ জন এবং উপজেলা পর্যায়ে ১৩,৯০৫ জন।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪১৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৪৩ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এন্টিজেন টেস্টে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২১ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা ৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৩৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৮৪ এবং উপজেলায় ২৫১ জন।


আপনার মতামত লিখুন