রাউজানে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর মৃত্যু
রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে গাছ থেকে পড়ে আহমেদ উল্লাহ চৌধুরী (৩৬) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ৪ নং সড়কের সম্মুখে শাহা আলম চৌধুরীর বাড়ি এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত আহমেদ উল্লাহ চৌধুরী একই গ্রামের আব্বাস আলী চৌধুরী বাড়ির মরহুম জমির হোসেন চৌধুরীর বড় ছেলে স্থানীয় প্রত্যেক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জনৈক শাহ আলম চৌধুরীর বসতভিটা দুটি গাছের আমড়া দেড় হাজার টাকার বিনিময়ে জনৈক সোনা মিয়া চৌধুরীর মাধ্যমে কিনে নেন ফল ব্যবসায়ী আহমেদ উল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আহমেদ উল্লাহ আমড়া পারতে গাছে উঠেন। আমড়া পরার একপর্যায়ে ডাল ভেঙ্গে গাছের পাশের সীমানা প্রাচীরের পড়ে ঘাড়ে ও মাথায় মারাত্মক জখম হন। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণকালে পথের মধ্যে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহত আহমেদ উল্লাহ চৌধুরীর চাচাত ভাই সাবেক ইউপি সদস্য আব্দুল করিম চৌধুরী বাবু বলেন, আহমেদ উল্লাহ চৌধুরীর লাশ পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়া গ্রহণ করে আজ (বৃহস্পতিবার) রাত আটটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিবাহিত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি বান্দরবান ও রাঙ্গামাটিসহ বিভিন্ন স্থান হতে মৌসুমী ফল ও শাক-সবজি কিনে এনে পাহাড়তলী চৌমুহনীতে ভাসমান দোকানে বিক্রি করতেন।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
২৪ঘণ্টা /নিজাম


আপনার মতামত লিখুন