চট্টগ্রামে ১১ মৃত্যু, শনাক্ত ৯২৭
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৩২ এবং উপজেলা পর্যায়ে ৩৯৫ জন। একই সময়ে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৩১৯৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯২৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৮২ হাজার ৮৮৬ জন। এর মধ্যে নগরে ৬২,০৮৮ জন এবং উপজেলা পর্যায়ে ২০,৭৯৮ জন।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৬০ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪১৩ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এন্টিজেন টেস্টে ১০৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।এবং ইপিক হেলথ কেয়ারে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ৩০ জন, বাঁশখালী ১০ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ৪৫ জন, পটিয়া ৪৯ জন, বোয়ালখালী ১৭ জন, রাঙ্গুনিয়া ৩ জন, রাউজান ৬৪ জন, ফটিকছড়ি ২২ জন, হাটহাজারী ১০৩ জন, সীতাকুণ্ড ৯ জন, মিরসরাই ১০ জন এবং সন্দ্বীপে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯৭৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৮৩ এবং উপজেলায় ৩৯০ জন।


আপনার মতামত লিখুন