খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৬:১৩ অপরাহ্ণ
টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

৯০ মিনিটের খেলায় নিষ্পত্তি হয়নি। অতিরিক্ত সময়ের খেলাতেও আসেনি কোনো গোল। শেষ অবধি টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-১ গোলের জয় পেয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের হয়ে প্রথম শটেই গোল করেন অভিজ্ঞ দানি আলভেজ। মেক্সিকো হয়ে প্রথম শট নিতে এসে ব্যর্থ হন এদুয়ার্দো আগুইরে। গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর ব্রাজিলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। মেক্সিকোর হয়ে দ্বিতীয় শটেও গোল করতে ব্যর্থ হন ইয়োহান ভাস্কুয়েজ।

তাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের অলিম্পিক ফাইনালে খেলা। ব্রুনো গুইমারেজ ও রেইনার ব্রাজিলের পক্ষে গোল করলে নিশ্চিত হয় সেটি। মেক্সিকোর একমাত্র সফল পেনাল্টিটি নেন কার্লোস রদ্রিগেজ।

ম্যাচে আধিপত্য দেখিয়েছে ব্রাজিলই। ৬৭ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখে তারা। প্রথমার্ধের ২৮ মিনিটে এগিয়েও যেতে পারত। মেক্সিকোর এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে দগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অবশ্য ভিএআরে বদলে যায় ওই সিদ্ধান্ত।

ফাইনালে ব্রাজিল লড়বে দ্বিতীয় সেমিফাইনালে জাপান ও স্পেনের মধ্যে জয়ীর সঙ্গে।

মঙ্গলবার কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে সেরা দল হিসেবেই জয় তুলে নিয়েছে ব্রাজিল। দানি আলভেসের দল ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোল না পেলেও ভাল ফুটবল খেলেছে। তবে ফুটবল তো গোলের খেলা, এখানে গোল না হলে সবই বৃর্থা। তবে টাইব্রেকারে ঠিকই বাজিমাত ব্রাজিলের।

সবচেয়ে বড় কথা এই জয় তাদের জন্য স্বস্তির। ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনালে এই মেক্সিকোর কাছে হেরেই প্রথম সোনার পদক জয়ের স্বপ্ন ভাঙে ব্রাজিলের। অবশ্য ২০১৬ সালেই নিজ মাঠে তারা জেতে সোনার পদক।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…