খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতি রাতে মেসির হোটেলের ভাড়া ২০ লাখ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ১:৩৪ অপরাহ্ণ
প্রতি রাতে মেসির হোটেলের ভাড়া ২০ লাখ

একদিন আগেই প্যারিসের ক্লাব পিএসজিতে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। গত বুধবার পরিবার নিয়ে প্যারিসে পা রেখেছেন আর্জেন্টাইন তারকা। পিএসজির সঙ্গে চুক্তি সেরে পরিবার নিয়ে প্যারিসের হোটেল লে রয়্যাল মনচিআওতে উঠেছেন মেসি। প্যারিসে বাসা খুঁজে না পাওয়া পর্যন্ত আপাতত কয়েকদিন এই হোটেলেই সময় কাটবে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের

দ্য মিররের খবর অনুযায়ী, লে রয়্যাল মনচিআওতে হোটেলে মেসিকে রাখতে প্রতি রাতে ১৭ হাজার পাউন্ড ভাড়া গুনছে পিএসজি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

অবশ্য প্রতি রাতে ২০ লাখ টাকা দেওয়ার মতোই হোটেলই লে রয়্যাল মনচিআও। প্যারিসের খুব বিখ্যাত হোটেল এটি। যেখানে বিখ্যাত ব্যক্তিরাও প্যারিস ভ্রমণে আসলে থাকেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, ওয়াল্ট ডিজনি ও রবার্ট ডি নিরো সহ বহু বিখ্যাত মানুষ এই হোটেলে থেকেছেন। ২০১৭ সালে নেইমার পিএসজিতে আসার পর তাঁকেও এই হোটেলেই রাখা হয়েছে।

দ্য সান বলছে, পাঁচ তারকা হোটেলটিতে সুইমিং পুল, ব্যক্তিগত সিনেমা হল, ছয়টি রেস্তোরাঁসহ রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। লিওনেল মেসি ওই হোটেলের বারান্দা থেকেই হাত নাড়িয়ে নতুন ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

মেসি তাঁর পরিবারসহ এই হোটেলে পা রাখায় হোটেলটির সোশ্যাল মিডিয়ার অনুসারি হু হু করে বাড়ছে। গতকাল হোটেলটির সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওর পর আরও বাড়ছে হোটেলটির ফলোয়ার।

দুদশকের বেশি সময় বার্সেলোনায় খেলে অনেক সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। সেই মেসি কাতালান ক্লাবটি ছেড়ে এখন পিএসজিতে। প্যারিসের ক্লাবটির হয়েও সাফল্য পেতে চান, জিততে চান চ্যাম্পিয়নস লিগ।

গতকাল আজ বুধবার পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলনে দরুণ সব আশাবাদের কথা শোনান মেসি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছর চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই। নিজের সেরাটা দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…