খুঁজুন
, ,

রাশিয়ায় ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 August, 2021, 1:51 pm
রাশিয়ায় ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ার পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপে ১৬ যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যাত্রীদের অধিকাংশই পর্যটক ছিলেন। স্থানীয় সরকারের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত সাত ব্যক্তির খোঁজ মিলছে না।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়েছে, এমআই-৯ হেলিকপ্টারটি ক্রোনটসকির প্রাকৃতিক অভয়ারণ্যের লেক কুরিলে যাচ্ছিল। মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, লেক কুরিলের প্রায় ১০০ মিটার গভীরে তুলিয়ে গেছে হেলিকপ্টারটি। ৭৭ বর্গ কিলোমিটার এলাকার লেক কুরিলের গভীরতা ৩১৬ মিটার।

প্রাথমিক তথ্য বলছে, হেলিকপ্টরটিতে তিন ক্রু সদস্য ও ১৩ যাত্রী ছিলেন। ঘটনাস্থলে চল্লিশ উদ্ধারকারী ও ডুবুরিকে পাঠানো হয়েছে। মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারেরও বেশি পূর্বে কামচাটকা উপদ্বীপ।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্রের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি সাতজনের ভাগ্য নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না।

বিমান নিরাপত্তা লঙ্ঘনের দায়ে এ ঘটনা তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, হেলিকপ্টারটি কুয়াশার মধ্যে চলে গিয়েছিল। যে কারণে সঠিক পথ চিনতে পারেনি। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে কেবল হেলিকপ্টারের মাধ্যমেই যাওয়া সম্ভব। কিন্তু কুয়াশায় উদ্ধার চেষ্টা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন কর্মকর্তারা।

তবে পর্যটকেরা কোন দেশের নাগরিক সেই তথ্য পাওয়া সম্ভব হয়নি। ৩৭ বছর আগে সোভিয়েত আমলে নির্মাণ করা হয়েছিল হেলিকপ্টারটি। ভিটয়াজ-এয়ারো এটি পরিচালনা করতো। হেলিকপ্টারটির কাঠামো ভালো ছিল বলে দাবি করা হয়েছে।

সাধারণত রাশিয়ায়ই এ ধরনের হেলিকপ্টার ব্যবহার হয়ে আসছে। তবে অন্যান্য দেশেও যাত্রী পরিবহনে দুই ইঞ্জিনের এ হেলিকপ্টারের ব্যবহার দেখা গেছে। পেট্রোপাভলোভসক-কামচাটস্কি শহরের কাছের একটি আগ্নেয়গিরি থেকে পর্যটকদের বহন করে নিয়ে যাচ্ছিল ভিটয়াজ-এয়ারোর হেলিকপ্টারটি।

ভিটয়াজ-এয়ারোর অর্ধেক মালিক ধনকুবের ব্যবসায়ী ইগোর রাডকিন। তিনি আঞ্চলিক আইন পরিষদেরও সদস্য। চলতি সপ্তাহে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে বর্তমানে তিনি গৃহবন্দি রয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তিকে ভল্লুক মনে করে আমি তাকে গুলি করেছি।

এন-কে

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।