পেটের ভিতর ১ হাজার ৬২৯ পিস ইয়াবা, যুবক গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ থেকে পেটে করে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে আব্দুর রহিম নামে এক কারবারি। । নগরীর কোতোয়োলী থানার মদিনা হোটেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় ১ হাজার ৬২৯ পিস ইয়াবা উদ্ধারও করা হয়।
বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে মদিনা হোটেলের নিচ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহিম টেকনাফ থানার বাহারছড়া বড় ডেইল এলাকার নজির আহম্মদের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন,কক্সবাজারের টেকনাফ থেকে পেটে করে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে আব্দুর রহিম নামে এক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৬৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন