উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে এতে জড়িত কেউ আটক হয়নি বলে জানান পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক জানান , লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর এফ এবং বি ব্লকের রাস্তার পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছে । সংশ্লিষ্টদের অনেক বার সতর্ক করার পরও তারা গুরুত্ব দেয় নি। অবশেষে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়েছে।
এপিবিএন-এর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর সিআইসি মোছাঃ মেরিনা আফরোজ। অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত কাউকে আটক বা সাজা প্রদান করা হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন