জাতীয় শোক দিবসে অসহায়দের মাঝে ৪০ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধিনস্থ খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি’র পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (১৫ আগষ্ট) রোববার সকাল ১১টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি’র উদ্যােগে খেদাছড়া জোনের হেলিপ্যাড মাঠে অর্ধশতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবির অতিরিক্ত পরিচালক এবং ভারপ্রাপ্ত অধিনায়ক মো. খসরু রায়হান,জি,আর্টিলারি।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, চিনি, তৈল,লবণ।
এসময় ৪০বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. খসরু রায়হান জি আর্টিলারি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে যথাযথ মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে দেশব্যাপী জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বলিয়ান ও উজ্জীবিত হয়ে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি’র দায়িত্বপূর্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় বাধ্যতামুলক মাস্ক পরিধান সামাজিক দুরত্ব বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।
এসময় জোনের সকল উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এন-কে



আপনার মতামত লিখুন