৮ বছর পর হত্যা প্রচেষ্টা মামলার আসামি গ্রেফতার
নাম ও পরিচয় গোপন রেখে আট বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন আলোচিত একটি হত্যা প্রচেষ্টা মামলার আসামি জমির হোসেন প্রকাশ জমির (৩৬)।
১৪ আগস্ট শনিবার গভীর রাতে নগরীর হালিশহর থানার ছোটপোল ইসলামীয়া ব্রিকফিল্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জমির হোসেন প্রকাশ জমির (৩৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি পূর্বপাড়া বিল্লাল মিয়ার বাড়ির মৃত আনোয়ার আলীর ছেলে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, জমির আলোচিত ঠিকাদার সাগর হত্যাপ্রচেষ্টা মামলার আসামি। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০১৪ সালে আগ্রাবাদ সিজিএস ভবনের অফিস থেকে বাসায় ফেরার পথে জমির ও তার সাঙ্গপাঙ্গরা সাগরকে আগ্রাবাদ সিজিএস কলোনির এফ-৩ টাইপ বিল্ডিংয়ের পিছনে বল্লার মাঠ প্রকাশ কুত্তা ওয়ালার মাঠে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে। এসময় তারা ধারালো কিরিচ, পেরেকযুক্ত কাঠের বাটাম লাঠি, লোহার রড দিয়ে তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হলে সাগরকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে এ ঘটনায় সাগর আদালতে মামলা করলে পালিয়ে যান সে মামলার আসামীরা। জমির নাম-পরিচয় গোপন করে পলাতক থাকে। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়।
এসএম


আপনার মতামত লিখুন