বিয়ে বাড়ির রান্নাঘরের আগুনে পুড়ল ৮ ঘর, ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১:৩১ দুপুর
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে একটি বিয়ে বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬আগস্ট) ভোর ৫টার দিকে চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাইলওয়ালা বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে ওই বাড়ির আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্তরা হচ্ছেন, মো. আবদুর রব, মো. বাচ্চু, মো. মুসা মিয়া, পরানী বেগম, নুর আলম, মোস্তফা সবুজ, মো. রবিন ও মো. সোহেল।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মো. জামিন মিয়া বলেন, সোমবার ভোরে বিয়ে বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টর পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে সব পুড়ে যায়।
এন-কে



আপনার মতামত লিখুন