রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ আগস্ট, ২০২১, ১২:৩১ দুপুর
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন এবং চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, নাটোরের দুজন, নওগাঁর দুজন, পাবনার দুজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ২৪০ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

Feb2
Feb2