খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জুভেন্টাসেই থাকছেন রোনালদো

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১১:০৩ পূর্বাহ্ণ
জুভেন্টাসেই থাকছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ইতালীয় ফুটবল জায়াণ্ট জুভেন্টাসেই থাকছেন বলে নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। রিয়াল মাদ্রিদে যাবার বিষয়টি ছিল নিছকই গুঞ্জন, এমন বার্তাই আলেগ্রিকে দিয়েছেন এই পর্তুগীজ ফরোয়ার্ড।

সিরি-আ’র নতুন মৌসুমকে সামনে রেখে হঠাৎ করেই ট্রান্সফার মার্কেটে জোর গুঞ্জন রটে যে, রোনালদো জুভেন্টাস ছেড়ে পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন। যদিও বিষয়টি খুব বেশীদূর গড়াতে দেননি রন নিজেই। তিনি স্পষ্টভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, এমন তথ্য মোটেই সঠিক নয়।

এ সম্পর্কে অ্যালেগ্রি বলেছেন, ‘আমি সবার কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চাই। রোনালদো নিজে আমাকে বলেছে, সে জুভেন্টাসেই থাকছেন। অনুশীলনে সে সব সময়ই বেশ কঠোর পরিশ্রম করে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি গণমাধ্যমে এ সম্পর্কিত গুঞ্জন পড়েছি, কিন্তু সে নিজে কখনোই জুভেন্টাস ছাড়ার আগ্রহ দেখায়নি।’

গত ১৯ আগস্ট ক্লাবটির যুব দলের বিপক্ষে শেষ অনুশীলন ম্যাচে জুভেন্টাস দলে ছিলেন না গত মৌসুমে সিরি-আ লিগে সর্বোচ্চ ২৯ গোল করা এই পর্তুগীজ ফরোয়ার্ড। কিন্তু অ্যালেগ্রি জানিয়েছেন, তিনি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও এ বছরই জুভেন্টাসের সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে সিআর সেভেন-এর।

এর আগে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছিলেন, ‘রিয়াল মাদ্রিদে আমার যাওয়া নিয়ে গল্প বানানো হয়েছে। আগেও বেশ কয়েকবার বিশ্বের বিভিন্ন লিগে বেশ কয়েকটি ক্লাবে আমার যাওয়া নিয়ে খবর, গল্প বারবার লেখা হয়েছে। কিন্তু কেউই মূল সত্যটা জানার চেষ্টা করেনি।’

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসার পর রোনালদো দুটি সিরি-আ ও একটি ইতালিয়ান কাপ শিরোপা জয় করেছেন। যদিও জুভেন্টাসের হয়ে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ জয়ের স্বপ্নটা এখনো অধরাই থেকে গেছে।

অন্যদিকে, কোচ হিসেবে আন্দ্রে পিরলোর ব্যর্থতার পর দুই বছরের অনুপস্থিতি শেষে আবারো জুভেন্টাসে ফিরেছেন অ্যালেগ্রি। পিরলোর অধীনে ২০১২ সালের পর প্রথমবারের মতো ক্লাব শিরোপা হাতছাড়া হয়েছে তুরিনের বুড়িদের।

২০১৫-১৯ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে পাঁচটি সিরি-আ শিরোপা জয় করা অ্যালেগ্রি বলেন, ‘প্রতি বছরের মতো আমরা সবগুলো প্রতিযোগিতা জয় করতেই মাঠে নামবো। ধাপে ধাপে এগিয়ে যাবার চেষ্টা করবো।’

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…