খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে তিন মাসে মধ্যে সর্বনিম্ন মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ণ
রাজশাহীতে তিন মাসে মধ্যে সর্বনিম্ন মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কমে এসেছে করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রামেকের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে প্রায় তিন মাসে মধ্যে এটিই একদিনে সর্বনিম্ন মৃত্যু। ২৪ আগস্ট থেকে মৃত্যু কমে এক সংখ্যার ঘরে মেনে আসে। ফলে কমানো হয়েছে ওয়ার্ড ও শয্যা সংখ্যাও।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় পজিটিভ শনাক্ত চারজন, উপসর্গ নিয়ে একজন এবং নেগেটিভ হয়ে পরবর্তি স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এই তথ্য জানান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, একদিনে মৃত ৬ জনের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন ও নওগাঁর একজন। এদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী। যাদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে তিনজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৪ জন। যা আগের দিন ছিল ২৭ জন। এছাড়াও একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। য আগের দিন ছিল ৩৫ জন। আর বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯০ জন। যা আগের দিন ছিল ২০৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৯২ জন করোনা পজিটিভ শনাক্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৯ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৯ জন।

এদিকে, গত এপ্রিল মাস থেকে রোগি বাড়তে থাকায় করোনা ইউনিটের পরিসর বাড়িয়ে ১৪টি ওয়ার্ড করা হয়। সেখানে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় ৫১৩টি। এখন রোগীর সংখ্যা কমে যাওয়ায় দুটি ওয়ার্ড কমানো হয়েছে। এতে শয্যা সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮টিতে। আরও দুইটি ওয়ার্ড কমানোর প্রক্রিয়া চলছে বলে জানান হাসপাতালের পরিচালক।

শামীম ইয়াজদানী জানান, বুধবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৩৫৭টি নমুনা পরীক্ষায় ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮১ শতাংশে। যা আগের দিন মঙ্গলবার ছিল ১৭ দশমিক ৭৪ শাতংশ। এর আগে গত সোমবার শনাক্তের ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…