রাজশাহীর করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১:০৫ সকাল
রাজশাহীর করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন, উপসর্গ নিয়ে দুজন এবং করোনা পরবর্তী অসুস্থতায় একজন মারা গেছে। মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুজন ও পাবনার একজন।

পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ১৪ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৫৩ জন।

এন-কে

Feb2
Feb2