কক্সবাজারে সাড়ে ৬ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতি আটক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের আলী হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩৮), ও তার স্ত্রী হাসিনা (৩২)।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসতঘরের চকির নিচে ০১ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ০৫ টি নীল রং এর পলিথিনে মোড়ানো অবস্থায় ছয় হাজার পাঁচশত বাইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও আটককৃত মালামাল এর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন