ঘূর্ণিঝড় “বুলবুল ”মোকাবেলায় ফটিকছড়ি প্রশাসনের প্রস্তুতি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলার জনসাধারণকে প্রাকৃতিক এই দূর্যোগ মোকাবেলায় প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষায় মানুষ যাতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিতে পারে সেজন্য প্রতিষ্ঠান গুলোতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেছেন, ঘুর্ণিঝড় মোকাবেলায় উপজেলার ১৫২ টি প্রাথমিক বিদ্যালয় ৪৬টি স্কুল এবং কলেজ ২৫টি মেড়িকেল টিম প্রস্তুত করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট সহ ঔষুধ মজুদ রাখা হয়েছে।
এদিকে দূর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে উপজেলা পরিষদের জরুরী সভায় স্ব স্ব ইউনিয়নে সার্বিক প্রস্তুতি সম্পর্কে ইউপি চেয়ারম্যাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন