খুঁজুন
, ,

২০ বছরে ৭ ট্রিলিয়ন ডলারের বিমান প্রয়োজন!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 17 September, 2021, 12:05 pm
২০ বছরে ৭ ট্রিলিয়ন ডলারের বিমান প্রয়োজন!

আগামী ২০ বছরে অ্যাভিয়েশন খাতে ৪৩ হাজার ৬১০টি নতুন বিমানের প্রয়োজন পড়বে। যার বাজারমূল্য ৭ ট্রিলিয়ন ডলারের বেশি। এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িং।

প্রতিষ্ঠানটি বলছে, ২০২৩ বা ২০২৪ সালের আগে সারা বিশ্বে বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক হবে না। জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী এই খাতের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট ৬৬৫ লাখ মানুষ।

করোনা মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্বের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বাণিজ্যিক ও সামরিক বিমান আর আনুষঙ্গিক পণ্যের অর্ডার বাড়ছে।

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বলছে, আগামী ১ দশকে সারা বিশ্বের বিমানের বাজার হবে ৯ ট্রিলিয়ন ডলারের। ২০২০ সালে যা ছিল সাড়ে ৮ ট্রিলিয়ন ডলার আর ২০১৯ সালে ছিল সাড়ে ৮ ট্রিলিয়ন ডলারের ওপরে।

আগস্টে বোয়িংয়ের বিমানের অর্ডার কিছুটা বেড়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আকাশপথে ভ্রমণ ব্যবস্থা। আগস্টে ৩০টি বিমানের অর্ডার বাতিল হলেও নতুন করে অর্ডার এসেছে ২৩টি বাণিজ্যিক বিমানের।

বাতিল হওয়া অর্ডারগুলোর মধ্যে ২৮টি বিমানই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্সের। এই বিমানের জন্য দুর্ভাগ্য বোয়িংয়ের পিছু ছাড়ছে না।

২০১৮ সালেও ১ হাজার বিমানের অর্ডার পেয়েছিল বোয়িং। দুই ভয়াবহ বিমান দুর্ঘটনা আর প্রাণহানির পর ধ্বস নেমেছে বোয়িংয়ের সুনামে। বাণিজ্যিক বিমানগুলোর মধ্যে ৭৩৭ ম্যাক্সের উড্ডয়ন প্রায় ২ বছর বন্ধ ছিল।

এখন বোয়িং ৭৮৭ মডেলের বড় বিমানই বেশি তৈরি করছে। গত মাসে ২২টি বিমান সরবরাহ করেছে বোয়িং। উল্টোদিকে, বোয়িংয়ের চিরপ্রতিদ্বন্দ্বী ইউরোপের এয়ারবাস সরবরাহ করেছে ৪০টি বিমান।

বোয়িং কর্তৃপক্ষ জানায়, ২ বছরের আয়ে ধস নেমেছে তাদের। ২০২৩ বা ২০২৪ সালের আগে বাণিজ্যিক বিমান চলাচল সারা বিশ্বে স্বাভাবিক হবে না বলেও জানায় বোয়িং কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে চলতি বছরের আগস্টে ১৮ লাখ যাত্রী বিমানে ভ্রমণ করেছে, যেখানে ২০২০ সালে এ সংখ্যা ছিল ৭ লাখ। কিন্তু ২০১৯ সালের আগস্টে এ সংখ্যা ছিল ২৪ লাখ। তবে সীমান্তে যোগাযোগ স্বাভাবিক হওয়ার চেয়ে দ্রুত স্বাভাবিক হচ্ছে আকাশপথে যোগাযোগ।

এখনো অনেক দেশ আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আর বিধিনিষেধ দিয়ে রেখেছে। আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলতি বছরের জুলাইতে সারা বিশ্বে অভ্যন্তরীণভাবে ভ্রমণ ৮৪ শতাংশ বাড়লেও আন্তর্জাতিক ভ্রমণ বেড়েছে ২৬ শতাংশ।

মহামারির পরও বোয়িংয়ের ভাগ্য কিছুটা ফিরেছে। কোম্পানি কর্তৃপক্ষ বলছে, ২০৩০ সাল নাগাদ পুরনো বিমানগুলো ব্যবহার থেকে সরে আসতে নতুন ১৯ হাজার বিমানের প্রয়োজন হবে তাদের। কারণ এ সময়টায় এশিয়াতে অনেক বাড়বে বিমানে ভ্রমণের চাহিদা।

এই বিমানগুলোর পরিচালনার জন্য আগামী ২০ বছরে সারা বিশ্বে বোয়িংয়ের ৬ লাখ ১২ হাজার বৈমানিকের প্রয়োজন পড়বে। ৬ লাখ ২৬ হাজার প্রকৌশলীর প্রয়োজন পড়বে।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ বলছে, গত বছর বিমানে ভ্রমণ করা যাত্রীসংখ্যা ৬০ শতাংশ বা ১৮০ কোটি কমে গিয়েছিল। সারা বিশ্বের অ্যাভিয়েশন খাতের লোকসান হয়েছিল ১২ হাজার ৬০০ কোটি ডলার।

জাতিসংঘ বলছে, অ্যাভিয়েশন খাত সারা বিশ্বের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। জাতিসংঘের আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থা বলছে, বিশ্বের মোট অর্থনীতির সাড়ে ৩ শতাংশ নির্ভর করে এই খাতের ওপর। সারা বিশ্বে এই খাতের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট ৬৬৫ লাখ মানুষ।

মার্কিন এ বিমান সংস্থা বলছে, আগামী ২০ বছরে অ্যাভিয়েশন খাতে ৪৩ হাজার ৬১০টি নতুন বিমানের প্রয়োজন পড়বে। যার বাজারমূল্য ৭ ট্রিলিয়ন ডলারের ওপরে। মধ্যপ্রাচ্য আর এশিয়ার চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় অ্যাভিয়েশনের মার্কেট হবে চীন।

বিমানে ভ্রমণ কমায় সারা বিশ্বে এখনো অলস পড়ে আছে ৪ হাজার বিমান। আগামী ২০ বছরে আকাশপথে ভ্রমণের কারণে ২ শতাংশ বাড়বে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ।

এন-কে

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।