খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার আইপিএলে বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ছেন কোহলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৬ অপরাহ্ণ
এবার আইপিএলে বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ছেন কোহলি

নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। কদিন আগেই এ ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় দলের পর এবার তাঁর আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এ সময়ের অন্যতম ব্যাটসম্যান কোহলি।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে নিজেদের মিশন শুরুর আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন ভারতীয় অধিনায়কঅ

ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আজ (রোববার) সন্ধ্যায় সতীর্থদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটাই বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর হতে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এটা আমার ভাবনায় ছিল। অনেক বছর ধরেই আমার ওপর চাপ অনেক বেশি। আর, তা কমাতেই সম্প্রতি আমি ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।’

তবে, নেতৃত্ব ছাড়লেও এই ফরম্যাটে ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ভারতীয় তারকা, ‘আগামীতেও আমি আমার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সতেজ হয়ে, ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে কীভাবে আমি এগিয়ে যেতে চাই, সেই ব্যাপারে পরিষ্কার হতে আমার এই নির্ভার হওয়াটা দরকার। বুঝতে পারছি বেঙ্গালুরু একটা পালাবদলের মধ্য দিয়ে যাবে। আগামী বছর বড় নিলাম আসছে। তবে আমি ম্যানেজমেন্টকে বলেছি, বেঙ্গালুরু ছাড়া আর কোনো দলের কথা ভাবছি না। প্রথম দিন থেকেই আমি এই দলের হয়ে খেলার জন্য নিবেদিত, আইপিএলে আমার শেষ ম্যাচ পর্যন্ত তাই থাকব।’

২০০৮ সাল থেকে বেঙ্গালুরুর হয়েই খেলে আসছেন কোহলি। ২০১৩ সালে দলটির নেতৃত্ব গ্রহণ করেন। কিন্তু, এখনও দলকে শিরোপা উপহার দিতে ব্যর্থ বেঙ্গালুরুর অধিনায়ক।

এই দলের হয়ে ফেলে আসা দিনগুলো নিয়ে কোহলি বলেন, ‘আনন্দ বেদনা হতাশার নয় বছরের অসাধারণ এক যাত্রা। এখানে খুশির মুহূর্ত ছিল, বেদনার মুহূর্ত ছিল। আমি সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে নিঃশর্ত ও ধারাবাহিকভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য। এটা স্রেফ একটা বিরতি। এটা যাত্রার শেষ নয়, যাত্রা চলবে। যেভাবে অনেক বছর ধরে চলছে, সেভাবেই চলবে। সবাইকে ধন্যবাদ।’

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…