খুঁজুন
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনের পর্যটকদের আনতে রওয়ানা দিল ৪ জাহাজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ণ
সেন্টমার্টিনের পর্যটকদের আনতে রওয়ানা দিল ৪ জাহাজ

সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকদের টেকনাফে ফিরিয়ে আনতে আজ সোমবার ১১ নভেম্বর সকাল সোয়া ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসনের অনুমোদন প্রাপ্ত ৪ টি জাহাজ টেকনাফ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বিষয়টি টেকনাফের নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

টেকনাফের ইউএনও জানান, সেন্টমার্টিন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্যদের হিসাব মতে, সেখানে আটকাপড়া পর্যটকের সংখ্যা ১ হাজারের বেশী হবেনা। তাই ৫ টি জাহাজ সেন্টমার্টিনের যাওয়ার জন্য প্রস্তুত রাখা হলেও ৪ টি জাহাজকে পর্যটকদের আনতে পাঠানো হয়েছে। জাহাজ গুলোতে যেকোন ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত রেসকিউ সামগ্রীর ব্যবস্থা রয়েছে।

এছাড়া সেন্টমার্টিন সমুদ্র এলাকায় রুটিন দায়িত্ব পালনরত নৌবাহিনী ও কোষ্টগার্ডের সদস্যরাও অতিরিক্ত নিরাপত্তা হিসাবে পর্যটকবাহী জাহাজ গুলোকে অনুসরণ করবে।

ইউএনও মোঃ সাইফুল ইসলাম আরো জানান, সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া জাহাজ ৪ টি সোমবার ১১ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার মধ্যে সেন্টমার্টিন পৌঁছার সম্ভাবনা রয়েছে। সেন্টমার্টিন দ্বীপে জাহাজে উঠানামার শুধুমাত্র ১ টি জেটি থাকায় সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে আধা ঘন্টা পর পর জাহাজ গুলো টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা করবে। সোমবার বিকেল সাড়ে ৪ টার মধ্যে ৪ টি জাহাজই টেকনাফ জেটি ঘাটে পৌঁছে যাবে বলে ইউএনও মোঃ সাইফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি আরো জানান, টেকনাফ জেটি ঘাটে কক্সবাজার মুখী বাস প্রস্তুত রাখা হচ্ছে পর্যটকদের নিয়ে আসার জন্য।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বরত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, সেন্টমার্টিন থেকে ফেরত আনা পর্যটকেরা যারা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেতে চাইবে প্রয়োজনে তাদের যাতায়াতের জন্য পরিবহন এজেন্টদের সাথে কথা বলে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে। আর যারা কক্সবাজারে থাকতে চাইবে অনায়াসে তারা কক্সবাজারে থাকতে পারবেন বলে তিনি জানান।

সেন্টমার্টন- টেকনাফ রুটে পর্যটকবাহী ৪ টি জাহাজের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার সমুদ্র পথে জাহাজ টেকনাফ আসতে ইনশাল্লাহ কোন ঝুঁকি থাকবেনা।

প্রসংগত, গত বৃহস্পতিবার বিকেল হতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার সিগন্যাল দেওয়ায় কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিন-টেকনাফ সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়। ফলে শুক্রবার ফেরার জন্য সেন্টমার্টিন দ্বীপে থাকা প্রায় এক হাজার পর্যটক গত ৪ দিন ধরে সেখানে আটকা পড়ে থাকে।

Feb2

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি উচ্ছেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অস্থায়ী বসতি ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং ফ্লাইওভারের নিচের স্থান দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া না গেলেও, উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় এই তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে পারে।

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
উল্লেখ্য, গেল ১৪ জুন সন্ধ্যায় জাহেদ উর রহমান দিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। তবে ইমিগ্রেশন জটিলতার কারণে দিল্লিতে ঢুকেননি তিনি। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন। তিনি কূটনৈতিক পাসপোর্ট এ ভ্রমণ করেননি।

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

কানাডার মন্টেরিতে আজ (সোমবার) তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সুইডেন। দলের হয়ে গোল করেছেন তিন তারকা ইয়াসিন আয়য়ারি, আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস।

ম্যাচের সপ্তম মিনিটেই সুইডেনকে এগিয়ে নেন আয়য়ারি। তিউনিসিয়ার গোলরক্ষক আবদেলমুহিব চামাখ নিজের লাইন ছেড়ে সামনে এগিয়ে আসায়, ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। এরপর আধঘণ্টার মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ইসাক। গিওকেরেসের একটি চমৎকার পাসে বল পেয়ে প্রতিআক্রমণ থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে ওমার রেসিকের একটি দুর্দান্ত হেডারে ব্যবধান কমায় তিউনিসিয়া। তবে ৫৯ মিনিটে সুইডেনের দুই গোলের ব্যবধান আবারও ফিরিয়ে আনেন গিওকেরেস। তিউনিসিয়ার মিডফিল্ডার এলিয়েস স্কিরি বক্সের ঠিক বাইরে বল হারালে সেই সুযোগে গোলটি করেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে মাটিয়াস সোয়ানবার্গ সাইড-ফুটের শটে দলের চতুর্থ গোলটি করেন। আর স্টপেজ টাইমে নিজের দ্বিতীয় গোলটি করে তিউনিসিয়ার বড় পরাজয় নিশ্চিত করেন আয়য়ারি।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে সুইডেন। দিনের অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করায় তারা সুইডেনের পেছনে রয়েছে।