হাটহাজারীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৭ জনের মনোনয়নপত্র দাখিল
চলতি মাসের ২৮ তারিখ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৭ , সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০৩ এবং সাধারণ (পুরুষ) মেম্বার পদে ৫১৭ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ নভেম্বর উপজেলা পরিষদ হল রুমে এসব মনোনয়ন পত্র যাচাই বাছাই, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১২ নভেম্বর প্রতীক বরাদ্ধের কথা রয়েছে।
মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখে মঙ্গলবার উপজেলার ১৩ টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও মোট ৪৪ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যানপদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। যার মধ্যে চিকনদন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে সব চেয়ে বেশি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
হাটহাজারী উপজেলা রিটানিং অফিসার যথাক্রমে নির্বাচন অফিসার ,কৃষি অফিসার
, প্রাণী সম্পদ অফিসার, সমাজ সেবা অফিসার ,যুবউন্নয়ন অফিসার এর দপ্তর
সূত্রে জানা যায়, দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসারের নিকট নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন-
২ নং ধলই ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন। যথাক্রমে আবুল মনসুর,শাহানেওয়াজ হোসেন চৌধুরী (নৌকা),মো, হারুন অর রশিদ,জানে আলম চৌধুরী,মো, আলমগীর। সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন।
৩ নং মির্জাপুর ইউপিতে চেয়ারম্যান পদে এনাম উদ্দিন তালুকদার,রহিম উদ্দিন
চৌধুরী,আকতার হোসেন খাঁন (নৌকা),এইচ এম আলী আকবর,গাজী মো, আলী হাসান, মো:ওসমান গণি (হাতপাখা)ও আবুল কালাম আজাদ (নাঙ্গল)। এ ইউনিয়নে সংরক্ষিত ১৩জনও সাধারণ সদস্য পদে ৫২।
৪ নং গুমানমর্দ্দন ইউপিতে বর্তমান চেয়ারম্যান
মুজিবুর রহমান আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা
দিয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি।
সংরক্ষিত মহিলা আসনে ৬ জন ও সাধারণ সদস্য ৩৩ জন।
৫ নং নাঙ্গলমোড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন যথাক্রমে হুমায়ন কবির (নৌকা),হারুনুর রশিদ ও সিরাজুল
হক স্বতন্ত্র (বর্তমান চেয়ারম্যান)। সংরক্ষিত মহিলা আসনে .. .৫ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন।
৬ নং ছিপাতলী ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন যথাক্রমে নুরুল আবেদিন (নৌকা) ও বর্তমান চেয়ারম্যান নুরুল আহসান লাভু
স্বতন্ত্র। সংরক্ষিত মহিলা আসনে ৭জন সাধারণ সদস্য ৩৫।
৮ নং মেখল ইউপিতে
চেয়ারম্যান পদে ২ জন সালাউদ্দীন চৌধুরী (নৌকা) ও কাজী মোহাম্মদ নাছির উদ্দিন ( হাতপাখা)। সংরক্ষিত মহিলা আসনে ৯জন ও সাধারণ সদস্য ৪১ জন।
৯ নং গড়দুয়ারা চেয়ারম্যান পদে ৫ জন মো, এনামুল, মোছা: কুলসুমা,সেকান্দর ইসলাম,
মো: সরোয়ার মোরশেদ তালুকদার(নৌকা),আবদুল মুবিদ। সংরক্ষিত মহিলা আসনে ৮ জন সাধারণ সদস্য ২৮।
১০ নং উত্তর মাদার্শা চেয়ারম্যান পদে রফিকুল
কাদের,জাকের হোসেন,মো, সাহেদুল আলম (নৌকা),কাজী মো, মহসিন,মো, ওমর ফারুক।
সংরক্ষিত মহিলা আসনে ৭ জন ও সাধারণ সদস্য ৫০।
১১ নং ফতেপুর চেয়ারম্যান পদে ৮ জন মো, সরওয়ার হোসেন, মো: জাকের হোসেন,মো:সেকান্দর মিয়া (মোমবাতি), মো:ইকবাল বাপ্পি, এ মো: জয়নুল আবেদীন ( নৌকা), এডভোকেট মোহাম্মদ শামীম ( বর্তমান চেয়ারম্যান) ও মো, তাসলিম উদ্দিন হায়দার। সংরক্ষিত মহিলা আসনে ৭ জন সাধারণ সদস্য ৫০ ।
১২ নং চিকনদন্ডী চেয়ারম্যান পদে ৯ জন জহুরুল আলম,আহম্মদ নুর,হাসান জামান বাচ্চু (নৌকা),কাজী মো,আলমগীর,সৈয়দ মো,
আসাদুর জামান সোহেল,মোহাম্মদ বদরুদোজা চৌধুরী,মো, আবদুল জব্বার, মো শাহা
আলম ( সাবেক চেয়ারম্যান),মো, জাবেদ। সংরক্ষিত মহিলা আসনে ৯জন সাধারণ
সদস্য পদে ৪৭ জন।
১৩ নং দক্ষিণ মাদার্শা চেয়ারম্যান পদে ৪ জন আবদুল মজিদ( বর্তমান চেয়ারম্যান) মো: সরোয়ার (নৌকা), মো, আকতার ও মো, আবুল
হোসেন। সংরক্ষিত মহিলা আসনে ৭ জন ও সাধারণ সদস্য ৩৯ জন।
১৪ নং শিকারপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন আবু বক্কর সিদ্দিকী (নৌকা),আকবর আলী ও আবদুল খালেক।সংরক্ষিত মহিলা আসনে ১,২,ও ৩ হোসনে আরা বেগমএকক প্রার্থী, ৪,৫, ও ৬ দুই জন ৭,৮,ও৯ একক প্রার্থী কহিনুর আকতার। সাধারণ সদস্য ৩৩
জন।
১৫ নং বুড়িশ্চর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন বেলাল উদ্দিন (নৌকা),মো:রফিক (বর্তমান চেয়ারম্যান),মো, জাহেদ হোসেন ওমো, জসিম উদ্দিন। সংরক্ষিতমহিলা আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন।
এন-কে


আপনার মতামত লিখুন