ইডেনে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে মোদির চিঠি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৯:৪০ সকাল
ইডেনে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে মোদির চিঠি

কলকাতার ইডেন গার্ডেনে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (১৩ নভেম্বর) রাতে শেখ হাসিনাকে এ চিঠি দেন মোদি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট ম্যাচ শুরুর দিন ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।

Feb2
Feb2