সীতাকুণ্ডে কাভার্ডভ্যানকে ট্রাকের ধাক্কা, ড্রাইভার নিহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে মোহাম্মদ হানিফ (৩০) নামের এক ড্রাইভার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের আর জুট মিলস এর সামনে মহাসসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানার এসআই মোঃ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় চট্টগ্রামমুখী ট্রাক (ঢাকা মেট্রো- ২২৩৮৯৩) কে একটি কাভার্ডভ্যান নং- (ঢাকা মেট্রো -ড -৬২১২৮) পিছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন। নিহত কাভার্টভ্যান চালক মোহাম্মদ হানিফ খুলনা জেলার হামারুল তেরখাদা গ্রামের মোহাম্মদ নূরুল সিকদারের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে পোষ্টমোটেমের জন্য চমেক হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন