সলিমপুরে শশুড়ের দায়ের কোপে মারাত্মক জখম পুত্রবধূ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে শশুড়ের দায়ের কোপে গুরুতর আহত হয়েছে রেশমী আক্তার (৩০) নামের এক পুত্রবধূ।
শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধু রেশমী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ১৯ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধী আছে। এঘটনার পর থেকে শশুড় আব্দুল মতিন (৬০) পালাতক রয়েছে। জানা যায়, গৃহবধূ রেশমী আক্তারের স্বামী শাখাওয়াত হোসেন একজন প্রবাসী।
ঘরে শশুড়-শাশুড়ির সাথে থাকেন গৃহবধূ রেশমী। প্রায় সময় রেশমীর সাথে পারিবারিক কহল লেগে থাকে শশুর-শাশুড়ির। শনিবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে শশুড় আব্দুল মতিন পুত্রবধূ রেশমীকে দা দিয়ে কুপিয়ে জখম করে। দায়ের কোপে রেশমীর কান, হাত এবং মাথায় মারাত্বক জখম হয়। এসময় পরিবারের অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে রেশমীর বোন শামীমা আক্তার বলেন, আমার বোনকে প্রতিদিনই বিভিন্ন বিষয়ে নিয়ে শশুড়বাড়ির লোকজন নির্যাতন করে। আজও নির্যাতনের এক পর্যায়ে শশুড় দা দিয়ে কুপিয়ে তার একটি কান কেটে ফেলে এবং হাত ও মাথায় আঘাত করে। আমরা এবিষয়ে মামলা দায়ের করবো।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই পার্থ সারতী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।
প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক ঝগড়া ও কথা কাটাকাটিতে শশুড় আব্দুল মতিন পুত্রবধূকে কুপিয়ে আহত করে। বর্তমানে পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন