সীতাকুণ্ডে নিষিদ্ধ সিএনজি অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ৪
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।এঘটনায় আহত হয়েছে আরো ৪ যাত্রী। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকার ইলিয়াস পেট্রোল পাম্প এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ জুয়েল। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহতরা হচ্ছেন মানিক(২৬),কাজী মইনুল ইসলাম (২৫), নুরুল ইসলাম(২৪) সাগর (২৫)। এরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিক্সাটি ধুমরে মুচরে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে এবং গুরুতর আহত হয় আরো ৪ যাত্রী।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ মিয়া বলেন, এঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় ৪জনকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন