ট্রেন-গাড়ি সংঘর্ষে ফটিকছড়ির শিক্ষার্থী ও প্রকৌশলীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর ঝাউতলায় ডেমু ট্রেন-গাড়ি সংঘর্ষে ফটিকছড়ির শিক্ষার্থী ও প্রকৌশলী নিহত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে খুলশী ঝাউতলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামের মোয়াজ্জিম বাড়ির ফজল করিম এর ছেলে সাতরাজ শাহীন (১৯)।সে পাহাড়তলী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।অন্যজন একই ইউনিয়নের সৈয়দ বাড়ি সোহরাব হোসেন এর পুত্র ডালি কনস্ট্রাকশনের প্রকৌশলী বাহাউদ্দীন সোহাগ (৩০)।
এছাড়া এ ঘটনায় ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুল ইসলাম (৪০) নিহতসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
জানা যায়, রেললাইন সংলগ্ন হয়ে সিএনজি অটোরিকশা ও ম্যাক্সিমা হিউম্যান হলার ট্রেন যাবার অপেক্ষায় ছিল। এসময় পেছন থেকে একটি বাস এসে অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এন-কে


আপনার মতামত লিখুন