খুঁজুন
, ,

সাহিত্য চর্চাই পারে সমাজের রূঢ় অন্ধকার দূর করতে: ড.ইফতেখার উদ্দীন চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 5 December, 2021, 6:44 pm
সাহিত্য চর্চাই পারে সমাজের রূঢ় অন্ধকার দূর করতে: ড.ইফতেখার উদ্দীন চৌধুরী

রাউজান সাহিত্য পরিষদের অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেছেন,সাহিত্য চর্চাই পারে সমাজের রূঢ় অন্ধকার দূর করতে। সাহিত্য এমন এক শক্তিধর মাধ্যম যা মানুষের মনের গভীরে পরিবর্তন তৈরি করতে পারে।

বই পাঠে মনের অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের আলো উদ্ভাসিত হয়। তাই সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে বই পাঠে সবাইকে উৎসাহিত করতে হবে। এটি করা গেলে লেখকের প্রচেষ্টা সার্থক হবে।

তিনি বলেন,কোন ধর্মই আমাদের সাম্প্রদায়িকতার শিক্ষা দেয়নি। পবিত্র কোরআনে আল্লাহ কোথাও নির্দিষ্ঠ কোন সম্প্রদায়ের কথা বলেনি, বলেছেন হে মানুষ। অনুরূপ হযরত মুহাম্মদ সাঃ বিদায়ী হজ্জের ভাষণেও বলেছিলেন ‘ইয়া আইয়ুহান নাস্’ অর্থাৎ হে মানব সম্প্রদায়। তাহলে আজ এত বিভাজন তৈরি কে করল? ধর্মের দোহায় দিয়ে হানাহানি কার স্বার্থে? সাহিত্য মানুষকে সামপ্রদায়িকতা থেকে দূরে রাখে। সাহিত্য মানুষে মানুষে বিভাজনহীন সম্পর্কের শিক্ষা দেয়।

তিনি ৪ ডিসেম্বর শনিবার বিকেল ৩ টায় রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনের শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক শেখর ঘোষ আপনের লেখা অসমাপ্ত’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনের হলরুমে
সংগঠনের সভাপতি লেখক মোহাম্মদ মহিউদ্দীন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারি সম্পাদক অধ্যাপক আবু তালেব বেলাল, নজরুল গবেষক ও চ্যানেল k এর চেয়ারম্যান ড. মুহাম্মদ কামাল উদ্দীন, দেশ টিভির বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, সি প্লাস টিভির সহকারী সম্পাদক সাংবাদিক খোরশেদুল আলম শামীম,পলগের সাবেক সভাপতি সংগঠক নুরুল আমিন সিকদার, রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লেখক মঈনুদ্দিন কাদের লাভলু, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, প্রাবন্ধিক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, সাংবাদিক ফারহান অভি, মিজানুর রহমান, শিক্ষক মোঃ মুজিবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্যে রাখেন বইয়ের লেখক শিক্ষক শেখর ঘোষ আপন।
বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, আহমেদ সৈয়দ, ব্যাংকার মোঃ নাজিম উদ্দিন,কবি কাজী ফজলুল আজিজ,শিক্ষক অরুপ দাশ, দীপক কান্তি চৌধুরী, মাওলানা সৈয়দ আব্দুল্লাহ রশিদী, ডাঃ সুপণ বিশ্বাস,সাংবাদিক আরফাত হোসাইন, কবি এম সাইমন, সংস্কৃতি সংগঠক,শিল্পী যীশু সেন, কবি কাজী শিহাবুদ্দীন, সাংবাদিক সুমন বড়ুয়া, মোঃ সাজ্জাদ, টুটুল, তপন কান্তি দে, অমিত ঘোষ শিক্ষিকা লাবণী চৌধুরী, দিবা, রাজীব,নিপা, শাওন, রনজিত প্রমূখ।

এন-কে

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।