সীতাকুণ্ডে শ্যামলী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে একদিনের ব্যবধানে আবারো সড়ক দূর্ঘটনায় আরো একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতলস্থ ফকিরহাট এলাকায় মহাসড়কে চট্টগ্রামমূখি শ্যামলী পরিবহণ বাসের ধাক্কায় তারেক হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে ঔই এলাকার আবুল হাসেম এর পুত্র।
স্থানীয় সংবাদকর্মী কপিল জানান, তিনদিন আগে নিহত তারেক মোটর সাইকেলটি ক্রয় করেন। বিকালে মহাসড়কে বের হলে দ্রুতগতির এক শ্যমলী পরিবহণ বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কাজী নাজমুল হক।
এদিকে গতকাল শনিবারও সীতাকুণ্ডের পৌরসভার সোবাহানবাগ এলাকার ট্রাকের ধাক্কায় মোঃ ইকবাল হোসেন নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন।
এন-কে


আপনার মতামত লিখুন