সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন
সীতাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকালে প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সৌমিত্র চক্রবর্তী । এ সময় প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। বিকালে নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অথিতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার(ভূমি) আশ্ররাফুল আলম, সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।
এন-কে



আপনার মতামত লিখুন