সীতাকুণ্ডে সিকিউরসিটির রেডি দোকান বিক্রয় মেলা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি: “গ্রাম হবে শহর” সরকারের এই ভিশনকে সামনে রেখে সীতাকুণ্ড পৌরশহরের প্রাণ কেন্দ্রে আধুনিক শপিং কমপ্লেক্স সিকিউরসিটি নির্মিত হচ্ছে।
আগামী ৯ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১০দিন ব্যাপী শুরু হচ্ছে রেডি দোকান বিক্রয় মেলা। মেলা উপলক্ষে সোমবার বিকাল ৪টায় সিকিউর সিটি কমপ্লেক্সে কতৃপক্ষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
সাংবাদিক সম্মেলনে মেলার বিভিন্ন দিক তোলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সিকিউরসিটির ভাইস চেয়ারম্যান মোঃ আখতার হোসেন।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিঃ এর চেয়ারম্যান মোঃ মোরশেদুল হাসান। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন ৬তলা বিশিষ্ট এই শপিং কমপ্লেক্সটি ইতি মধ্যে প্রায় ৭০℅ কাজ শেষের পথে। আগামী এক দেড় বছরের মধ্যে কাজ সমাপ্তি করে শপিংমলটি উদ্বোধন করা হবে। ইতিমধ্যে সাফ কবলায় ৮০% বিক্রি হয়েছে। আগামী ১০দিন ব্যাপী মেলায় বাকী রেডি দোকানগুলো বুকিং দেয়া হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সেক্রেটারি লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম হেদায়েত, সাবেক সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক জহিরুল ইসলাম, নাছির উদ্দিন অনিক,নজরুল ইসলাম, ফারুক আব্দুল্লাহসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এদিকে সংবাদ সম্মেলন শেষে সিকিউর প্রপার্টিজ ম্যানেজমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান মোঃ মোরশেদুল হাসান সীতাকুণ্ড প্রেসক্লাব এর নব গঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন