খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র বিজয় র‌্যালী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৩:১৫ অপরাহ্ণ
বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র বিজয় র‌্যালী অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে পৌরসদরের উত্তর বাজার থেকে বিজয় র‌্যালীটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।

এরপর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর। যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এ দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব নির্ভিক বীর শহীদদের, যাঁদের পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের এই দিনে নিজ পরিচয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করা হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার হরণ করা হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মৌলিক অধিকার, মানবিক সাম্য, মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আগ্রাসী শক্তি আমাদের স্বাধীনতা
-সার্বভৌমত্বকে দুর্বল করে আমাদেরকে একটি পদানত জাতীতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত। এখনও ষড়যন্ত্রকারীরা নানাবিধ নীলনকশা রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে দুর্বল করে চলেছে। এদেশের মানুষ এখন সম্পূর্ণভাবে অধিকার হারা। এদেশে বহুমাত্রিক বহুদলীয় গণতন্ত্র নিরুদ্দেশ করা হয়েছে। গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে সর্বত্র হতাশা, ভয় আর নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ নিজামী, সাধারণ সম্পাদক শামশুল আলম আজাদ, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা মহরম আলী, স্বেচ্চাসেবক দল উত্তর জেলার সভাপতি মোরসালিন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী, সাধারণ সস্পাদক সাহাবুদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপি নেতা, মোজাহের উদ্দিন আশরাফ, কামাল উদ্দিন চৌধুরী, কাজী এনামুল বারী,মোঃ মহিউদ্দিন, ওহিদুল ইসলাম চৌধুরী শরিফ, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান হিরু, আনোয়ারুল আজম মুকুল,আবু সিদ্দিক বাল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মোঃ সেলিম উদ্দিন, সদস্য সচিব কোরবান আলী সাহেদ,যুগ্ম আহ্বায়ক মোঃ সাহেদ, পৌর ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিফাত প্রমূখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…