বিজয় দিবসে রাউজান ব্লাড ডোনার্স এর শ্রদ্ধা নিবেদন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের অন্যতম শিক্ষাবান্ধব স্বেচ্ছাসেবী যুব সংগঠন রাউজান ব্লাড ডোনার্স এর পক্ষ হতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের সম্মানার্থে ও বিজয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে রাউজান মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এইসময় উপস্থিত ছিলেন রাউজান ব্লাড ডোনার্স এর প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এ.আর. রাশেদ উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ সাগর, সাংবাদিক ইরফাত হোসেন চৌধুরী, সহ কার্যকরী সদস্য কায়সামং মারমা, মিনহাজ উদ্দিন, ইমরান তালুকদার, মোঃ ফাহিম, মোঃ সুজন, আবু হাসনাত সহ আরো অনেকে।
এন-কে


আপনার মতামত লিখুন