খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে ‘আমরাই কিংবদন্তী’র বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ৯:৫৯ অপরাহ্ণ
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে ‘আমরাই কিংবদন্তী’র বর্ষপূর্তি উদযাপন

আমরাই কিংবদন্তী” (এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২) একটি অনলাইন ভিত্তিক প্রায় ২৬ হাজার সদস্যর একটি সামাজিক সংগঠন ১৫ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি আজ ৩য় বর্ষে পদার্পণ করেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) গ্রুপের চট্টগ্রামের বন্ধুরা হালিশহর বি ব্লকে বর্ষপূর্তি উদযাপন করে।

সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপনের কার্যক্রম শুরু করে উপস্থিত বন্ধুরা।

বর্ষপূর্তি উদযাপনের স্লোগান ” আমরাই কিংবদন্তী এসো হাত ধরি,দূষণমুক্ত, পরিচ্ছন্ন, সবুজ বাংলাদেশ গড়ি” কে সামনে রেখে হালিশহরের ঐতিহ্যবাহী পিএইচ আমিন একাডেমি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করে সবাই। মাঠের ময়লাগুলি ডাস্টবিন এবং পলিথিনে ভরে সিটি করপোরেশনের নির্দিষ্ট জায়গায় ফেলা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জুমআ’র নামাজের পর হালিশহর বি ব্লক প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দুপুরের খাবার খায় কিংবদন্তী গ্রুপের সদস্যবৃন্দ। খাবার গ্রহণের পর শিশুদের নিয়ে নাচে গানে মেতে ওঠে সবাই।

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে দুপুরের খাবার গ্রহণ

অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিকেলে কাট্টলী বীচে আবারও কেক কাটা হয়। পড়ন্ত বিকেলে সাগর তীরের মনোরম পরিবেশে ছবি তুলে এবং গান গেয়ে আনন্দ উপভোগ করে সবাই।

অনুষ্ঠানে গ্রুপের প্রায় ৭৫ জন বন্ধু অংশ গ্রহণ করেন। উপস্থিত সবাই গ্রুপের লোগোযুক্ত গেঞ্জি পরিধান করে।

 

 

কিংবদন্তী গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ৪০ টি স্থানে গ্রুপের সদস্যরা একসাথে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করেছে।

এছাড়া বিশ্বের ১০ টি দেশের প্রবাসী বন্ধুরাও দিনটিকে উদযাপন করেছে, বাংলাদেশের সদস্যদের সাথে তাল মিলিয়ে একসাথে।

আজ প্রতিটি জেলার একটি করে বিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকাকে নির্ধারণ করা হয়েছিল, কার্যক্রমের স্থান হিসাবে। এই কার্যক্রমে গ্রুপের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন, সচেতনতামূলক (পরিবেশ দূষণমুক্ত ও পরিচ্ছন্নতা বিষয়ক) লিফলেটসহ পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ ও গ্রুপ এর সদস্যদের উপস্থিতিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

উপস্থিতির একাংশ

বিদ্যালয় নির্ধারণের ক্ষেত্রে জেলার প্রদান বিদ্যাপীঠ, অসহায়, এতিম ও সুবিধাবঞ্ছিতদের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে।

কিংবদন্তী গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল। তারমধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

আজ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…