মুক্তিযোদ্ধদের সংবর্ধনা দিলো ফটিকছড়ি পৌরসভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৫:২৬ সন্ধ্যা
মুক্তিযোদ্ধদের সংবর্ধনা দিলো ফটিকছড়ি পৌরসভা

এবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন ফটিকছড়ি পৌরসভা কতৃপক্ষ। মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ সিডেম্বর (রবিবার) দুপুরে পৌরসভা মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান।

প্রধান আলোচনক ছিলেন, মুক্তিযুদ্ধ কালীণ বি.এল.এফ কমান্ডার আনোয়ারুল আজিম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাওলানা মোঃ ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।

কাউন্সিলর গোলাপ মাওলার সঞ্চালনায় এতে
বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী, বিবিরহাট বাজার কমিটির সভাপতি সোলাইমান কোম্পানি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে আজাদ বাবুল, কাউন্সিল রফিকুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সাহেদুল আলম সাহেদ, আবু শোয়েব, সাজ্জাদ,আনোয়ার, জিকু, জাবেরসহ প্রমু্খ।

এন-কে

Feb2
Feb2