মিরসরাইয়ে বাসযাত্রীর পেট থে‌কে ইয়াবা উদ্ধার একজন গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১:৫৪ দুপুর
মিরসরাইয়ে বাসযাত্রীর পেট থে‌কে ইয়াবা উদ্ধার একজন গ্রেফতার

‌মিরসরাই থানা পু‌লি‌শের চেক পো‌ষ্টে স‌ন্দেহ জনক এক যাত্র‌ীর পেট থে‌কে ৯৫০ পিস ইয়াবা টেব‌লেট উদ্ধ‌ার করা হ‌য়ে‌ছে। মাদক বহ‌নের অপরা‌ধে কক্সবাজার জেলার ঈদগাও থানার গুরা মিয়া (৩৬) কে গ্রেফতরা পূর্বক মাদক মামলায় কো‌র্টে চালান করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার ( ২৯ ডি‌সেম্বর) বিকা‌লে বড়তা‌কিয়া মাজার সংলগ্ন ইউটার্ণ এলাকায় চেক পোষ্ট ব‌সি‌য়ে তল্লা‌শি করার সময় তা‌কে ‌গ্রেফত‌ার কার হয়।

মিরসরাই থানা পুলি‌শের দেওয়া ত‌থ্যে জানাযায়, নিয়‌মিত তল্লা‌শির অংশ হি‌সে‌বে বহস্প‌তিবার বিকা‌লে বড়তাকিয়া বাজার ইউটার্ণ এলাকায় বাস ও যা‌ত্রী‌দের তল্লাশী চল‌ছিল। এসময় থামা‌নো এক‌টি বাস থে‌কে এক যাত্রী ত্রুত নে‌মে পায়চা‌রি কর‌তে লাগ‌লে পু‌লিশ সদস‌্যদের স‌ন্দেহ হয়। এসময় তা‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌য়ে এক পর্যা‌য়ে তার পাকস্থলী‌তে ইয়াবা থাকার কথা স্বীকার ক‌রে। পরবর্তী‌তে তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ডাক্তার সহায়তায় পাকস্থ‌লি‌তে ইয়াবা নি‌শ্চিত পূর্বক বি‌শেষ ঔষ‌ধের মাধ‌্যমে পায়ুপথে ১৯ কসটেপ দ্বারা মোড়ানো পুটলায় ৯৫০‌টি ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত গুরা মিয়া (৩৬), পিতা- নজির আহাম্মদ, সাং- ইসলামপুর, থানা- ঈদগাঁও জেলা- কক্সবাজার কে মাদক মামলায় কো‌র্টে চালান করা হয়।

এন-কে

Feb2
Feb2