সুন্দরী ছরার অবৈধ দখল উচ্ছেদ : দখলকারীকে অর্থদন্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:০৩ দুপুর
সুন্দরী ছরার অবৈধ দখল উচ্ছেদ : দখলকারীকে অর্থদন্ড

hathazari

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট সংলগ্ন সুন্দরী ছরায় অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।

আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় অবৈধ দখলদার জনৈক তৈয়বকে জনস্বার্থের ক্ষতি সাধিত করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও জানান, কথিত ব্যক্তি বেশ কিছুদিন ধরে এলাকার বর্ষা মৌসুমের পাহাড়ী ঢলের পানি নিস্কাশনের সুন্দরী ছরায় বালু বস্তা দিয়ে ভরাট করে অবৈধ দখল করে আসছিল।

সংবাদ অবহিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভরাটকারীকে নোটিশ প্রদান করা হয়। সকলের সামনে তার জায়গা পরিমাপ করে বুঝিয়ে দিয়ে লাল গোলাকার চিহ্নিত করে দেয়া হয়।

তবুও তিনি প্রশাসনের আদেশ অমান্য করে ১৬৪ ফুট দীর্ঘ এবং ১০ফুট প্রস্থ খাল অবৈধ ভাবে বালুর বস্তা দিয়ে দখল করে ছরার পানি নিস্কাশন বাধাগ্রস্থ করে রাখে। ১৬৪০ বর্গফুট খাল দখলমুক্ত করে অভিযুক্ত তৈয়বকে ২০ হাজার টাকা জরিমানা করে তার কাছ থেকে মুছলেকা নেয়া হয়।

২৪ ঘন্টা/

Feb2
Feb2