মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৩ দুপুর
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে শুরু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রিসভার সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসীকল্যাণ মন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যগণ অংশ নেন।

এছাড়া, বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তসমূহ জানাবেন।

উল্লেখ্য, সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দিন মন্ত্রিসভার বৈঠক ডাকতে পারেন।

এন-কে

Feb2
Feb2