পরিচ্ছন্ন পৌরসভা গড়তে স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার বস্তা প্লাস্টিক ও আবর্জনা ক্রয় রাউজান পৌরসভার
চট্টগ্রামের রাউজানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার বস্তা আবর্জনা ক্রয় করেছে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।গত দুই মাস ধরে চলমান কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের কাছ প্লাস্টিক পলিথিন ও অপচনশীল আবর্জনা ক্রয় করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ও রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি’র নির্দেশে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় ও উপজেলা স্কাউটসের সার্বিক সহযোগিতায় ১১ই মার্চ রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান সাংসদ ফজলে করিম চৌধুরী এম.পি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব ফারাজ করিম চৌধুরী। রাউজান পৌরসভার মেয়র জনাব জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও
পৌর কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর শওকত হাসান, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী সহ রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে রাউজান পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার বস্তা প্লাস্টিক পলিথিন ও অপচনশীল আবর্জনা জমা দিয়ে অতিথিদের হাত থেকে নগদ অর্থ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন