সীতাকুণ্ডে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করেছে গৃহশিক্ষক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৯:৪৮ রাত
সীতাকুণ্ডে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করেছে গৃহশিক্ষক

সীতাকুণ্ডে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কিশোরীর মা জানান, তাঁর নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়িতে এসে প্রাইভেট পড়াতেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিল পাড়া এলাকার মো.শামসুল হকের পুত্র সাজ্জাদ হোসেন। সে পড়ানোর সুযোগে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ে করবে বলে সাজ্জাদ ইচ্ছার বিরুদ্ধে কিশোরীকে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এদিকে বিয়ের প্রস্তাব দিলে সাজ্জাদ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে পড়ানো বন্ধ করে দেয়।

সাজ্জাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার পাশাপাশি ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখাতে থাকে। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করলে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, সাজ্জাদ নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Feb2
Feb2