শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প-২ ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম ওয়াসার মেগা প্রকল্প শেখ হাসিনা পানি শোধনাগার-২ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ১৬ মার্চ বুধবার ১১টায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উদ্ভোদনি বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি কর্ণফুলী,হালদা,সাঙ্গুসহ নদীগুলো দূষণ মুক্ত রাখতে আহবান জানান এবং শীল্প প্রতিষ্ঠানগুলোকে বর্জ্য ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, শেখ হাসিনা পানি সরবরাহ প্রকল্প-২ এ যাবতকালে বাস্তবায়নকৃত সবচেয়ে বড় প্রকল্প। তিনি আরো বলেন, এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে চট্টগ্রাম ওয়াসাতে দৈনিক পানির উৎপাদন সক্ষমতা ৩৬ কোটি লিটার থেকে ৫০ কোটি লিটারে উন্নীত হয়েছে। ফলে চট্টগ্রাম মহানগরীতে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন হ্রাস পাবে এবং এই উৎপাদিত পানি দ্বারা চট্টগ্রাম ওয়াসার সার্ভিস এরিয়ার চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়া প্রায় ৭০০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন পাইপলাইন স্থাপন বা প্রতিস্থাপনের মাধ্যমে পাইপলাইন লিকেজের পরিমাণ কমে যাবে। এতে রাজস্ব বহির্ভূত পানির পরিমাণ (সিস্টেম লস) অনেকাংশে হ্রাস হবে এবং চট্টগ্রাম মহানগরীতে একটি আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে।
প্রকল্পটি জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে প্রকল্পে ব্যয় হয়েছে ৪ হাজার ৪৮৯ কোটি টাকা। পানি শোধনাগার প্রকল্প-২-এর আওতায় রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকায় কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন করে শহরে তা সরবরাহ করা হবে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এন-কে


আপনার মতামত লিখুন