নরমাল ডেলিভারিতে দৃষ্টান্ত স্থাপন করেছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দেশে প্রতিদিনই যখন সিজারিয়ান সেশকনে সন্তান জন্মদানের হার বাড়ছে, সেই সময়ে বিপরীত দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 ঘন্টায় ছয়জন প্রসূতি স্বাভাবিক সন্তান প্রসব (নরমাল ডেলিভারি) করেছেন এখানে প্রতিনিয়তই হচ্ছে নরমাল ডেলিভারি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি নবজাতকের মৃত্যুর হারও কমেছে অনেকটা।
এদিকে গত জানুয়ারী থেকে মার্চ এ তিনমাসে ২৩০ টি নরমাল ডেলিভারি হয়েছে। উপজেলার শুকলাল হাটের রোকেয়া বেগম, বড়দারোগার হাটের নার্জিন সোলতানা, শারমিন আক্তার, শেখের হাটের সাগরিকা রানী, ফকিরহাটের নিপা আক্তার এবং কুমিরা এলাকার শাকী আক্তার তারা সিজারিয়ান অপারেশনের জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু বাঁধ সাধলেন হাসপাতালে এসে। ডাক্তার ও নার্স যাবতীয় চেকআপ করে জানালেন নরমালে সন্তান প্রসবের সব সম্ভাবনা রয়েছে।৷ দুপুরে নরমালে ফুটফুটে সন্তানের জন্ম দেন তারা। নবজাতকের মুখ দেখে পরিবারে যেন আনন্দের সীমা নেই। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, নরমাল ডেলিভারি হতে হলে মাকে শুরুতেই আশ্বস্ত করতে হয়। আমাদের কাছে আসা প্রসূতিকে শুরুতেই আমরা বোঝানোর চেষ্টা করি যে কোনো সমস্যায় আমরা আপনার পাশে আছি।
এন-কে


আপনার মতামত লিখুন