আগ্রাবাদ প্যাসিফিক গ্রুপের নির্মাণাধীন বহুতলভবনে আগুন
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আজ রবিবার দুপুর পৌণে ১টার সময় নগরীর গোসাইলডাঙ্গা মন্দিরের পাশ্বে প্যাসিফিক গ্রুপের নির্মাণাধীন বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, ইপিজেড, নন্দনকানন ও চন্দনপু্রাসহ ফায়ার সার্ভিসের একাধধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘন্টাব্যাপী চেষ্টা চালায়। নির্মাণাধীন ভবনটির দোতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ৬টি গাড়ি আগুন নির্বাপণ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।


আপনার মতামত লিখুন