কক্সবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রের তাজা প্রাণ
কক্সবাজার সদর উপজেলা বাংলাবাজারে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ ১০ এপ্রিল, রবিবার সকাল ১০টায় কক্সবাজার যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সোয়াদ মারা যান। তিনজন গুরুতর আহত আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।
নিহত সোয়াত সদর উপজেলা খরুলিয়ার এলাকার মৃত জহির আহমদের ছেলে। সে কক্সবাজার সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন ট্রাভেলসের একটি বাস ওই সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনায় পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন