বাড়বকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ২:৩১ দুপুর
বাড়বকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে হেলাল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) সকাল ৭টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত হেলাল নোয়াখালীর সুবর্ণচর সিরাজ কলোনী বাড়ীর মো: সিরাজ মিয়ার পুত্র। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

জানা যায়, রেল লাইন দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোন ট্রেনে কাটা পড়ে নিহত হন ওই ব্যক্তি। ঘটনার পরবর্তী সময়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছলে তার পরিচয় মিলে। সে দীর্ঘদিন যাবত বাড়বকুণ্ড ইউনিয়নের উওর মাহমুদাবাদ এলাকার অন্যের ভূমিতে ঘর তৈরী করে থাকতেন। সে শুকলাল হাটে তরমুজ ব্যবসা করতেন।

এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম জানান, লাশটি উদ্ধার করে আমরা চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

Feb2
Feb2