সন্দ্বীপে স্পিডবোট ডুবি:নিখোঁজ দুই জমজ বোনের সন্ধান এখনও মিলেনি
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে আকষ্মিক ঝড়ের কবলে পড়ে স্পিডবোট ডুবিতে ষোল জনকে জীবিত উদ্ধার করা হলে নিখোঁজ দুই শিশুর সন্ধান এখনও মিলেনি। তবে আনিকা নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হলেও পাওয়া যায়নি দুই শিশুকে। আট বছর বয়সী আদিবা ও আলিফা, আনিকার দুই জমজ বোন বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নৌপুলিশ, কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। স্পিডবোটটিতে বিশ জন যাত্রী ছিলো।
২১ এপ্রিল, বৃহস্পতিবার সকালে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ তিন শিশুর সন্ধান এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীতাকুণ্ড ডা. মো. নুর উদ্দিনসহ তাৎক্ষণিক ঘটনাস্হল পরিদর্শন করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সন্দ্বীপ মেডিকেলকে টীমসহ জরুরি বিভাগে সব ধরনের প্রস্তুতির এবং আহত চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজ খবর রাখতে নির্দেশনা প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জীবিত উদ্ধার ১৬ জনকে স্হানীয় ক্লিনিকে চিকিৎসা দেওযা হয়। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিযে ৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে এবং ৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন