সন্দ্বীপে ট্রলার ডুবি: দুই বোনের একজনকে মৃত উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১২:০৮ দুপুর
সন্দ্বীপে ট্রলার ডুবি: দুই বোনের একজনকে মৃত উদ্ধার

সন্দ্বীপে স্পিডবোট দুর্ঘটনার ৪৮ ঘন্টার মাথায় সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর থেকে জমজ দুই বোনের একজনকে মৃত উদ্ধার করা হয়েছে।

২২ এপ্রিল, শুক্রবার সকাল সাড়ে নয়টার সময় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ এক শিশুকে উদ্ধার করা হয়। সন্দ্বীপ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন জানান, সকাল ১০ টার দিকে কোস্টগার্ড শিশুটিকে সন্দ্বীপ থানার নিকট হস্তান্তর করেন। বয়স আনুমানিক ৫ বছরের শিশুটি জমজ দুই বোনের একজন বলে তিনি জানান।

গত ২০ এপ্রিল, বুধবার সকালে ৮টার দিকে কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সন্দ্বীপ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি টিম এ উদ্ধার অভিযানে অংশ নেয়।

এন-কে

Feb2
Feb2