বাড়বকুণ্ডে দেড় হাজার মানুষকে ঈদ বস্ত্র দিলেন চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজীর ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউনিয়নের ৪৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের
মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে ইউপি কার্যালয়ে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী’র সভাপতিত্বে ও মামুনুর রশিদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আ.ম.ম দিলসাদ, বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন সুজা, ইউপি সদস্য জহিরুল ইসলাম, যুবলীগ নেতা আসলাম হাবীবসহ উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন