খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ের প্যানেল মেয়র রাজু ফের হত্যা মামলায় গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ
মিরসরাইয়ের প্যানেল মেয়র রাজু ফের হত্যা মামলায় গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি::: চট্টগ্রামের মিরসরাইয়ে চাঞ্চল্যকর শাহাদাত হত্যা মামলায় মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুকে চট্টগ্রামের একটি আদালত কারাগারে পাঠিয়েছেন।

মঙ্গলবার (১০ মে) জুডিশিয়াল আদালত-১ এ হাজিরা দিতে গেলে ম্যাজিষ্ট্রেট জিহান সানজিদা জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। রাজু মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র। এর আগে তিনি ২ মাস ২৬ দিন জেল খেটে জামিনে ছিলেন।

কাউন্সিলর রাজু ২০২১ সালে ২৫ জুন আজিম হোসেন শাহাদাত নামে এক যুবককে নিজ শয়ন কক্ষে অমানষিক নির্যাতন করে হত্যা করেন। নিহতের পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। নিহত শাহদাতের গ্রামের লোকজন কমিশনার রাজুকে হত্যাকারী দাবি করে আন্দোলনে নামলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।

জানাগেছে, মিরসরাই থানা পুলিশ তাকে প্রধান আসামী করে হত্যা মামরার চার্জশীট দালিখ করেছে আদালত বরাবরে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়ালি উল্লাহ জানান, এজাহারের বর্ণনা ও তদন্ত রিপোটের তথ্য অনুযায়ি শাখের ইসলাম রাজুকে প্রধান আসামী করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১০ মে) মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের মো. আক্কাস আলী বাড়ির মো. আক্কাসের স্ত্রী মোছাম্মদ রাশেদা আক্তার ওই কাউন্সিলরের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে রাশেদা ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজুর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে কিছু চিহ্নিত দুস্কৃতকারী তাদের পুরো পরিবারকে নিশ্চিন্ন করতে একের পর এক হামলা চালিয়ে রক্তাক্ত করার কথা উল্লেখ করেন। এছাড়া রাশেদাদের এলাকা ছেড়ে না গেলে পুরো পরিবারকে রাতের আঁধারে আগুন দিয়ে জীবন্ত দ্বগ্ধ করার হুমকি দেয়ার কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সন্ধ্যা নামার পর বেশ কিছু অপরিচিত লোক তাদের বাড়ির আশপাশে ঘুর ঘুর করায় তার পুরো পরিবার এবং আশপাশের বাসিন্দারা প্রতিটি রাত আতংকে কাটানোর পাশাপাশি নিরাপত্তা হীনতায় ভুগছে বলে কান্না বিজড়িত কণ্ঠে জানান।
উল্লেখ্য শাখের ইসলাম রাজু মিরসরাই পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। মাদক, হত্যা, চাদাবাজি, জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়েছে। তার অত্যাচারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার অত্যাচারের ভয়ে আতঙ্কে ভুক্তভোগীরা মুখ খুলতেও সাহস করেনা। মুখ খুললেই তার উপর নেমে আসে অমানবিক নির্যানত। তার নির্যাতনে পঙ্গু হয়েছেন ডজনের অধিক ভুক্তভোগী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…