মিরসরাইতে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইতে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মে) মধ্যরাতে উপজেলার মায়ানী এলাকায় থানা পুলিশের টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম জসিম উদ্দিন। সে উপজেলার দক্ষিণ মঘাদিয়া কাজীর তালুক এলাকার অলি আহম্মদের ছেলে। পুলিশ জানিয়েছে জসিম পাঁচ বছরের সশ্রম, নগদ পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
আজ শনিবার (১৪ মে) দুপুরে গ্রেফতারের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।
তিনি বলেন, গোপন তথ্যমতে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর মিরসরাই থানা পুলিশের একটি টিম অভিযান চালিযে জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার সকালে গ্রেফতার জসিমকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
২৪ ঘন্টা/রাজীব


আপনার মতামত লিখুন